তুমি দূরের মানুষ হয়ে গেলে। পর্ব ০১

আজ অনেকদিন পর খুব ভরে ঘুম ভাঙলো। চোখ মেলে বিছানায় বসে পড়লাম। বিছানায় বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। পূর্ব আকাশে এখনো সূর্য ওঠেনি। তবে তার আগমনী বার্তা চারদিকে ছড়িয়ে দিতে ব্যস্ত মিষ্টি আলোতে সেই আলোকে তার সরে চিৎকার করে স্বাগত জানাচ্ছে উচ্ছ্বাসিত একটি পাখির দল। তাদের মধ্যে নেতার ভূমিকায় অবতীর্ণ একটি পাখি।

তুমি দূরের মানুষ হয়ে গেলে। পর্ব ০১, রোমান্টিক উপন্যাস pdf, শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস, নতুন রোমান্টিক গল্প, শারীরিক প্রেমের গল্প, বাংলা রোমান্টিক উপন্যাস, রোমান্টিক উপন্যাস রাত, ভালোবাসার রোমান্টিক গল্প, বড়দের রোমান্টিক গল্প,

এই চঞ্চলতা আমার ভালো লাগছিল না আবার খারাপও লাগছিল না। নীরাবে গ চোখে বাইরের দিকে তাকিয়ে আছি, থেকে থেকে কিছু বাতাস এসে আমার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে। আর ঠিক তখনই অতীত জীবনে কিছু বয়ে যাওয়া ঘটনা বারবার আমার জীবনকে এলোমেলো ভাবে নাড়া দিতে লাগলো। মানুষের জীবনে এমন কতগুলো ঘটনা ঘটে যাওয়া সবার কাছে বলা যায় না।

আবার কথাগুলো কোন একজনের কাছে না বলতে পারলে, মনের ভেতর জমে থাকা কথাগুলো আরো তীব্রতর আকার ধারণ করে মুচরাতে থাকে। যতক্ষণ পর্যন্ত কথাগুলো অন্য কারো কাছে মন খুলে না বলা যায়। কিন্তু কে শুনবে আমার কথা, মানুষ কি শুনবে আমার কথা, মানুষ কি দেবে তার মূল্য। কিন্তু আমার কথাগুলো মানুষ জানবে কিভাবে আর আমি বা তাদের জানাবো কিভাবে। চিৎকার করে বলে মানুষকে শোনানো তো সম্ভব নয়।। মনের মধ্যে হাজারো প্রশ্ন।

তাহলে কি উপায়, কিছুক্ষন চিন্তায় পড়ে গেলাম উপায় একটা আছে তাই ভেবে একদিন খাতা কলম নিয়ে বসে পড়লাম। আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাটি লিখে উপন্যাস আকারে ছাপিয়ে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে। হে বিশ্ববাসী, বিশ্বের প্রেমিক প্রেমিকেরা মানসিক যন্ত্রণা কত বড় ব্যাধি হয়ে তিলে তিলে জীবনটি নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু তা কি আমি পারব আমার পক্ষে কি সম্ভব হবে।

তখন সবে ভর্তি হয়েছি কলেজে। চারদিকে সব কিছু রঙিন দেখি, দিবানিশি চোখে লেগে থাকে স্বপ্ন। কত কি যে চোখে নিত্য জ্বলজ্বল করে ঘুরপাক খেতে থাকে। আর হৃদয়ের গহীন কোণে বাসা বাঁধে রাজলক্ষ্মীর মত এক মায়াবিনী। কিন্তু হায় কল্পনার স্বর্গরাজ্য বসে সেই কল্পলোকের অপ্সরীকে এক টানে মাটিতে নামিয়ে আনার অদম্য ইচ্ছাটা বৌদ্ধদের মতোই কোথায় যেন হারিয়ে গেল।


এই ব্যর্থতার কঠিন দায় কাঁধে নিয়ে যখন সবাই কলেজের প্রথম বর্ষের প্রথম ক্লাসে উপস্থিত হই। ঠিক তখনই কারণে সাথে আমার পরিচয় হয়। তার কিছুদিন পরে ঘটনাটি ঘটেছিল কারো জীবনে এক মর্মান্তিক ট্রাজেডি।, যা যুগ যুগ ধরে অম্লান হয়ে থাকবে বিশ্ববাসীর কাছে। পাঠ্যক্রমণ চলুন এবার মূল ঘটনায় যাওয়া যায়।

মূল ঘটনাটি আসছে দ্বিতীয় পর্বে। এই জন্য নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করুন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে দ্বিতীয় পর্বটি দেখতে  Film Time Bangla  ক্লিক করুন

No comments:

Powered by Blogger.